বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • উঁচু হিল পরার সময়সীমা জানেন কি?

    উঁচু হিল পরার সময়সীমা জানেন কি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক ছেলে-মেয়েই হাই হিলের জুতা পরতে পছন্দ করেন। তবে এই ধরনের জুতার বেশিরভাগই আরামদায়ক হয় না। উঁচু হিলের কারণে অনেকের গোড়ালি বা পায়ে ব্যথা দেখা দেয়। এছাড়া হিল পরে হাঁটাচলার সময় দেহ বেঁকে থাকার কারণে কোমর, পিঠ ও ঘাড়েও ব্যথা হতে পারে। কিছু ক্ষেত্রে কোমরের ব্যথা পায়ের দিকে নামতেও পারে।

    তা ছাড়া এভাবে বাঁকা হয়ে হাঁটাচলা করার ফলে হাঁটুতেও পড়ে বাড়তি চাপ। ফলে হাঁটুক্ষয়ের ঝুঁকি বাড়ে। এ কারণে পরে হাঁটুর ব্যথায়ও ভুগতে হতে পারে, বিশেষত সমস্যা হতে পারে সিঁড়ি ভাঙার সময়।

    তা ছাড়া দীর্ঘদিন লম্বা সময়ের জন্য উঁচু হিল পরলে একসময় পায়ের আঙুল বা পাতার গড়নেও কিছু অস্বাভাবিকতা চলে আসতে পারে। আরও কিছু গঠনগত ক্ষতি হতে পারে। আমাদের পায়ের পেছনের অংশে থাকে টেন্ডোঅ্যাকিলিস নামের একটি গুরুত্বপূর্ণ টেন্ডন।

    হিল জুতা বা স্যান্ডেল একটানা খুব বেশি সময় পরা উচিত নয়। আর পরতে চাইলেও বেছে নিন কম উচ্চতার হিল। রোজ হিল ব্যবহার না করাই ভালো, মাঝেমধ্যে করতে পারেন। তবু যদি প্রায়ই হিল ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আধা ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মধ্যে রাখুন হিলের উচ্চতা। দুই ইঞ্চি পর্যন্ত উচ্চতার হিল দিনে সর্বোচ্চ ছয় থেকে আট ঘণ্টার জন্য পরতে পারেন।

    এর চেয়ে উঁচু হিল পরতে চাইলে সময়টা কমিয়ে আনতে হবে। তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতার হিল পরতে পারেন সর্বোচ্চ তিন থেকে চার ঘণ্টা। সেটিও সপ্তাহে দুই দিনের বেশি নয়। তিন ইঞ্চির বেশি উচ্চতার হিল এড়িয়ে চলুন। কালেভদ্রে পরতে পারেন বিশেষ অনুষ্ঠানে, তা–ও সর্বোচ্চ এক থেকে দেড় ঘণ্টা।

    উঁচু হিলের জুতা বা স্যান্ডেল পরলেও ব্যাগে কম উচ্চতার জুতা রাখা ভালো। প্রয়োজনে বদলে নিতে পারবেন। সরু হিল নয়; বরং চওড়া বেজের (ওয়েজ বা ব্লক) হিল বেছে নেওয়া ভালো।

    পায়ের পেশির স্ট্রেচিং হয়, এমন ব্যায়ামের অভ্যাস করা ভালো। হিল জুতা বা স্যান্ডেল পরার পর গোড়ালি বা পায়ের আঙুলে ব্যথা হলে তোয়ালেতে বরফকুচি নিয়ে ১৫-২০ মিনিট চেপে রাখুন।

    বরফকুচি না পেলে বরফের টুকরাও কাজে লাগাতে পারেন। প্রয়োজনে প্যারাসিটামল খেতে পারেন। আর অবশ্যই চেষ্টা করুন হিলের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন