কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের স্বজন মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ। আহনাফ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে কক্সবাজার বেড়াতে আসছিলেন স্বজনের সাথে। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া সমুদ্র সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।
আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।