রাতভর জেগে থাকার ৭ মারাত্মক প্রভাব

ঘুম আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি। প্রতিদিন নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুম শরীরকে সুস্থ রাখে। তবে আধুনিক জীবনে অনেকেই কাজের চাপ, মোবাইল বা ল্যাপটপ ব্যবহারসহ নানা কারণে রাতভর জেগে থাকেন এবং ভাবেন এক রাত না ঘুমালেও তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু চিকিৎসকেরা সতর্ক করেছেন, মাত্র এক রাত না ঘুমালেও শরীরে মারাত্মক ক্ষতি দেখা দিতে পারে।
চলুন জেনে নেওয়া যাক সেই ৭টি ক্ষতি—
১. মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়
ঘুম না হলে মনোযোগ কমে, ভুলে যাওয়া ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায়।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়
এক রাত না ঘুমালেই শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই সংক্রমণ হতে পারে।
৩. রক্তচাপ বেড়ে যায়
অপর্যাপ্ত ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে রক্তচাপ বাড়ায়, যা হার্টের ঝুঁকি বাড়ায়।
৪. মেজাজ খিটখিটে হয়
ঘুম না হলে সহজেই রাগ, দুশ্চিন্তা ও খিটখিটে মেজাজ তৈরি হয়।
৫. হজমের সমস্যা দেখা দেয়
ঘুমের অভাবে শরীরের মেটাবলিজমে প্রভাব পড়ে, ফলে বদহজম ও গ্যাসের সমস্যা হতে পারে।
৬. চেহারায় ক্লান্তি ফুটে ওঠে
চোখের নিচে কালি পড়ে, ত্বক নিস্তেজ হয়ে যায় এবং চেহারা প্রাণহীন দেখায়।
৭. দুর্ঘটনার ঝুঁকি বাড়ে
ঘুম কম হলে শরীর ঝিমঝিম করে, ফলে গাড়ি চালানো বা কাজে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
বিশেষ পরামর্শ: জরুরি কারণে রাত জাগতেই হলে পরদিন অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিন। তবে নিয়মিত রাত জাগা অভ্যাসে পরিণত করবেন না, কারণ এটি দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
দৈএনকে/জে .আ