বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অননুমোদিত সিসা বার: রূপগঞ্জে সেলিম প্রধান গ্রেপ্তার

    অননুমোদিত সিসা বার: রূপগঞ্জে সেলিম প্রধান গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে ডন সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।

    তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

    এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালান। অভিযানে জব্দ করা হয় ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক এবং অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার। পরে তিনি জামিনে বের হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন