বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’– পিলখানা হত্যাকাণ্ডের নতুন প্রামাণ্যচিত্র

    ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’– পিলখানা হত্যাকাণ্ডের নতুন প্রামাণ্যচিত্র
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে। ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামের এই ভিডিওটি সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে উন্মুক্ত করা হয়।

    প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছে। এরই অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরতে তৈরি করা হয়েছে ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’। প্রামাণ্যচিত্রে ওই সময়কার ইতিহাস, হত্যা ও তার প্রভাব সমৃদ্ধভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

    এটি দর্শকদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুধাবনের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

    এতে বলা হয়, ‘২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।’

    এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, যেখান থেকে উত্থান ঘটে ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু পরাধীনতার ১৬ বছরের।

    এতে বলা হয়, ফ্যাসিবাদী দুঃশাসন ও জুলাই অভ‍্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত 36 Hours of Betrayal ফিল্মটি প্রকাশ হলো আজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন