বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রায় এক বছর পর প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করা উচিত?

    প্রায় এক বছর পর প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করা উচিত?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই রাস্তায়, অফিসে বা বন্ধুর জমায়েতে প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে গেলে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েন। কেউ মনে করেন, জমে থাকা রাগ বা ক্ষোভ প্রকাশ করা উচিত, আবার কেউ চুপচাপ সরে যাওয়া বেশি উপযুক্ত মনে করেন। কিন্তু বাস্তবে কোনটি সঠিক পথ?

    • পুরোনো ক্ষত নাড়বেন না

    সম্পর্ক ভাঙার সময় কমবেশি তিক্ততা থেকেই যায়। একে অন্যকে বলা কটু কথা, অশান্তি—সবই অতীতে রয়ে গেছে। তাই দেখা হলে পুরোনো কাসুন্দি ঘাঁটবেন না। অকারণে ঝগড়া ডেকে আনার কোনো মানে নেই। বরং ভদ্রভাবে কয়েকটা সাধারণ কথা বলে পরিস্থিতি মসৃণ করে দিন।

    • ভদ্রতায় রাখুন ভরসা

    প্রাক্তনের সঙ্গে কথা বলতে হলে সহজ, নিরপেক্ষ সুরে বলুন। খোঁজখবর নিন, তবে সীমারেখা টেনে রাখুন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত কৌতূহল দেখানো বা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার ভান, কোনোটাই শোভন নয়। হাসিমুখে, সংক্ষিপ্তভাবে আলাপ সেরে ফেলাই ভালো।

    • অস্বস্তি নয়, স্বাভাবিক আচরণ

    প্রাক্তনের সঙ্গে কাটানো স্মৃতি হঠাৎ মনে পড়তেই পারে। কিন্তু তা নিয়ে অস্বস্তি প্রকাশ করার দরকার নেই। কান্না, রাগ বা অস্বস্তি, এসব লুকিয়েই রাখুন নিজের ভেতরে। বাইরে থেকে স্বাভাবিক ভদ্রতা বজায় রাখুন।

    • আবেগে ভেসে যাবেন না

    পুরোনো ভালোবাসার মানুষ সামনে পড়লে মনে নড়াচড়া হবেই। কিন্তু সেই আবেগে ভেসে যোগাযোগ শুরু করা বুদ্ধিমানের কাজ নয়। আবার ফোন, মেসেজ, এসব দিয়ে নতুন করে গল্প শুরু করলে সমস্যা বাড়তে পারে। তাই প্রয়োজনীয় কথাই বলুন, এরপর স্বাভাবিক ছন্দে ফিরে যান।

    প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া আসলে কাকতালীয় ঘটনা। এটিকে অতীত টেনে আনার উপলক্ষ না বানিয়ে বরং সৌজন্য ও ভদ্রতায় সামলে নেওয়াই সবচেয়ে সঠিক পথ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ