জিম ছাড়াই ওজন কমাতে সহায়ক ৬ সহজ অভ্যাস

ওজন কমাতে সবচেয়ে জরুরি বিষয় হলো শৃঙ্খলা ও নিয়মিত অভ্যাস। জিমে না গিয়েও মেদ ঝরানো সম্ভব, যদি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা যায়। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও কিছু সহজ নিয়ম মেনে চললেই শরীর থেকে অতিরিক্ত মেদ দূর করা সম্ভব। এখানে দেওয়া হলো সেই কার্যকর ৬টি টিপস।
১. মেদ না কমার যে কারণগুলো রয়েছে, যার প্রথমটি হলো অ্যাক্টিভ না থাকা। এই কারণে প্রতিদিন অন্তত ১০ হাজার স্টেপস হাঁটার কথা বলা হয়েছে।
২. মেদ না কমার দ্বিতীয় কারণ মানসিক চাপ। স্ট্রেস থেকে অস্বাস্থ্যকর খাবারের আকাঙ্ক্ষা বাড়ে এবং শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ায়। যার ফলে পেটে চর্বি জমে। এটি এড়াতে মেডিটেশন ও ব্রিদিং প্র্যাকটিসের পরামর্শও দিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞরা।
৩. পেট ভালো না থাকলে খাবারের পুষ্টি শরীরে শোষিত হয় না। এর ফলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই যাতে পেট পরিষ্কার থাকে, তার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খান। একইসঙ্গে দই রাখুন রোজের ডায়েটে, এতে থাকা প্রোবায়োটক হজম ক্ষমতা ভালো রাখে।
৪. অনেকেই বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয় না, তবে সময়মতো খাবার না খেলেও মেটাবলিজম নষ্ট হয়ে যায়। আর ফলে মেদ জমে শরীরে। তাই এবার থেকে সময়মতো খাবার খান, কিন্তু অবশ্যই পরিমাপ মতো খাবার খেতে হবে।
৫. মেদ না কমার আরেকটি কারণ হল হরমোনের ভারসাম্যের অভাব। এতে মেটাবলিজমও ধীর হয় এবং মেদ বাড়ে। এ জন্য চিকিৎসকের সঙ্গে দেখা করে লাইফস্টাইল ঠিক করুন।
৬. মেদ কমানোর ক্ষেত্রে মেটাবলিজমের বড় ভূমিকা রয়েছে। যারা জল কম পান করেন, তাদের বিপাক প্রক্রিয়া ধীর গতিতে হয়। স্থূলতা না কমানোর এটিও হতে পারে আরেকটা কারণ।