বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৫৮৬

    এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৫৮৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে রোগীর চাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার) ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু এবং ২,৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ আগস্ট ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ২৪৭ জন হাসপাতালে, ২৪ আগস্ট একজনের মৃত্যু এবং ৪৩০ জন হাসপাতালে, ২৫ আগস্ট তিনজনের মৃত্যু এবং ৪১২ জন হাসপাতালে, ২৬ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৭০ জন হাসপাতালে, ২৭ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩০ জন হাসপাতালে, ২৮ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩২ জন হাসপাতালে, ২৯ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১১৮ জন।

    এ ছাড়া চলতি (আগস্ট) মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

    বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

    কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

    উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন