বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

    শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিদেশি এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ কেজিরও বেশি কোকেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

    এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেলকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। তবে আটককৃত যাত্রীর বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

    মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার এসব তথ্য জানান।

    তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পেটুলা স্টাফেল ওই ফ্লাইটের যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালকের নির্দেশে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

    পরে কোকেন বহনকারী বিদেশি ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেন শনাক্ত হয়।

    সোনিয়া আক্তার আরও বলেন, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাদের তৎপরতায় দেশের অভ্যন্তরে একটি বড় মাপের মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন