বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রেমহীন বন্ধুত্বের বিয়ে জাপানে নতুন ট্রেন্ড

    প্রেমহীন বন্ধুত্বের বিয়ে জাপানে নতুন ট্রেন্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ‘বন্ধুত্বের বিয়ে’, যেখানে প্রেম বা রোমান্সের চেয়ে বন্ধুত্ব ও পারস্পরিক মানিয়ে চলার ক্ষমতাকে বড় করে দেখা হয়। কালার্স সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে প্রায় ৫০০ জন এই ধরনের বিয়েতে যুক্ত হয়েছেন।

    প্রেম নয়, সামঞ্জস্যই মূল কথা

    এই বিয়েতে একে অপরের প্রতি রোমান্টিক টান না থাকলেও দম্পতিরা আগেই বসে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেন। যেমন, খাবারের পছন্দ, সন্তানের লালন-পালন, খরচ ভাগাভাগি কিংবা দৈনন্দিন জীবনযাপনের ধরণ। মূল উদ্দেশ্য, সম্পর্ক টিকবে কি না, সেটি আগে যাচাই করে নেওয়া।

    গবেষণায় দেখা গেছে, অনেক আসেক্সুয়াল কিংবা সমলিঙ্গপ্রেমী মানুষ এই ধরনের বিয়ে বেছে নিচ্ছেন। তাদের কাছে বিয়ে মানে বন্ধুত্বের বন্ধন, প্রেমের দাবি নয়।

    কেন এই প্রবণতা বাড়ছে?

    বিশেষজ্ঞদের মতে, সমাজের চাপ মেটাতে মানুষ এমন বিয়ে করছেন যেখানে মানসিক মিলই মুখ্য। সেই সাথে জীবনে একজন নির্ভরযোগ্য সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা বড় ভূমিকা রাখছে। আবার অনেকেই প্রচলিত বিয়ের ধারণা নিয়ে হতাশ। আর এতে প্রত্যাশা কম থাকায় সম্পর্ক সহজ হয়, হতাশাও কমে। বিবাহিতদের জন্য কর সুবিধাও একটি বড় কারণ।

    সব মিলিয়ে বলা যায়, জাপানে বন্ধুত্বের বিয়ে মানে এক ধরনের ‘রুমমেট খোঁজা’। যেখানে দু’জন মানুষ একসঙ্গে থেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেন। সমীকরণটা জাপানের হলেও, একই পথ ধরছে আমাদের দেশের প্রাপ্তবয়স্করাও। যেখানে বন্ধুত্ব প্রাধান্য পাচ্ছে, কিন্ত প্রেম নেই।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ