বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চুলের টুথপেস্ট দিয়েই মেরামত হবে ক্ষতিগ্রস্ত দাঁত

    চুলের টুথপেস্ট দিয়েই মেরামত হবে ক্ষতিগ্রস্ত দাঁত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা বলছেন, আপনার নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট আপনার ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতে ও সুরক্ষা দিতে পারে।

    তারা খুঁজে পেয়েছেন, চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে। পাশাপাশি এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে।

    গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের লালায় থাকা খনিজের সঙ্গে ওই কেরাটিন মিশে দাঁতের ওপর একটি প্রাকৃতিক এনামেলের মতো সুরক্ষা আবরণ তৈরি করে।

    গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, বর্তমান দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনার মতো বিকল্প এই কেরাটিন। এ প্রযুক্তি জীববিজ্ঞান ও দাঁতের চিকিৎসার মাঝের ব্যবধান কমিয়ে এনেছে। এ ছাড়া এটি এমন এক পরিবেশবান্ধব উপাদান, যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতো কাজ করে।

    তিনি আরও বলেন, এটি যে কেবল চুল ও ত্বকের মতো জীববর্জ্য থেকে সংগ্রহ করা হয়, তা নয়।দাঁতের চিকিৎসায় ব্যবহৃত প্রচলিত রেজিনের প্রয়োজনীয়তাও এটি দূর করে। রেজিন সাধারণত বিষাক্ত ও কম টেকসই।

    অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা পশম বা লোম থেকে কেরাটিন সংগ্রহ করেছিলেন। তারা আবিষ্কার করেন, দাঁতের গায়ে যখন কেরাটিন লাগানো হয়, তখন তা লালায় থাকা প্রাকৃতিক খনিজের সংস্পর্শে এসে একটি সুশৃঙ্খল স্ফটিকের মতো কাঠামো তৈরি করে।এটি তখন দাঁতের আসল এনামেলের মতোই দেখতে হয় ও ঠিক তেমনভাবেই সুরক্ষা দেয়।

    বিজ্ঞানীরা বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে ওই স্ফটিকের মতো কাঠামো ক্যালসিয়াম ও ফসফেট আয়নকে আকর্ষণ করে ও ধীরে ধীরে দাঁতের চারপাশে এনামেলের মতো একটি সুরক্ষা আবরণ তৈরি করে।

    অ্যাসিডিক খাবার ও পানীয়, ঠিকমতো দাঁত না মাজা এবং বয়সের কারণে দাঁতের এনামেল ক্ষয় ও নষ্ট হয়। ফলে দাঁতে সেনসিটিভিটি বা স্পর্শকাতর হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, ব্যথা হয় ও শেষে দাঁত পড়েও যেতে পারে।

    কিংস কলেজ লন্ডনের সিনিয়র লেখক ও প্রোস্থোডন্টিক্স কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, হাড় ও চুলের মতো এনামেল নতুন করে হয় না। একবার হারালে, তা চিরতরেই হারিয়ে যায়। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বায়োটেকনোলজি শুধু রোগের উপসর্গ কমাচ্ছে না, বরং শরীরের নিজস্ব উপাদান ব্যবহার করেই শরীরের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনছে।

    তিনি আরও বলেন, এ প্রযুক্তির আরো উন্নত হলে ও ঠিকঠাক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কাজ করলে আমরা হয়তো দ্রুতই সাধারণ চুল কাটার মাধ্যমেই দাঁতের জন্য আরো মজবুত এনামেল তৈরি করতে পারব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন