বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গ্রিন টি খাওয়ার সঠিক উপায়, ভুল করলে হতে পারে ক্ষতি

    গ্রিন টি খাওয়ার সঠিক উপায়, ভুল করলে হতে পারে ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা কি আপনার নিত্যদিনের অভ্যাস? তবে সাধারণ চায়ের বদলে গ্রিন টি পানের স্বাস্থ্য উপকারিতা বিবেচনা করেছেন কি? এই সবুজ পানীয় শুধুই সতেজতা দেয় না, বরং শরীরের জন্য নানা রকম উপকারও এনে দেয়। তবে ভুলভাবে খেলে এটি ক্ষতির কারণও হতে পারে।

    যেভাবে গ্রিন টি খেলে ক্ষতি হয়, চলুন জেনে নেওয়া যাক—

    খালি পেটে গ্রিন টি পান করা
    খালি পেটে গ্রিন টি খাওয়া ক্ষতিকারক হতে পারে। এতে থাকা ট্যানিন পেটে জ্বালাপোড়া এবং বদহজমের কারণ হয়ে উঠতে পারে। এর ফলে পেট গ্যাস, অ্যাসিডিটি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারের ২ ঘণ্টা পর গ্রিন টি পান করা উত্তম।

    অতিরিক্ত গ্রিন টি পান করা
    বেশি গ্রিন টি খেলে শরীরে ক্যাফেইনের অতিরিক্ত মাত্রা অস্থিরতা, হৃদস্পন্দন বৃদ্ধি এবং অনিদ্রার মতো সমস্যা তৈরি করতে পারে। ওজন কমানোর জন্য পান করলে ও এটি অল্প পরিমাণে নেওয়াই ভালো।

    রাতে গ্রিন টি খাওয়া
    রাতে গ্রিন টি পান করলে ঘুম ব্যাহত হতে পারে। এতে ক্যাফেইন মানসিক চাপ বাড়ায় এবং ঘুম ভেঙে যেতে পারে। তাই রাতের সময় এটির ব্যবহার এড়ানো উচিত।

    রাতের খাবারের সঙ্গে গ্রিন টি খাওয়া
    গ্রিন টিতে থাকা ট্যানিন খাবারের পুষ্টি উপাদান যেমন জিঙ্ক, ক্যালসিয়াম এবং আয়রন ঠিকভাবে শোষিত হতে বাধা দেয়। এর ফলে রক্তাল্পতা এবং পুষ্টির ঘাটতির সম্ভাবনা থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ