সকালে পানির গুরুত্ব: জিরা নাকি জোয়ান কী সেরা

ওজন কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যতালিকার পাশাপাশি নানা ধরনের অভ্যাস পালন করা হয়। যেমন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হালকা লেবু মিশ্রিত গরম পানি পান করা। কেউ কেউ সকালবেলার অল্প খাবার খেয়ে থাকেন। আবার কেউ কেউ জিরা বা জোয়ান পানিও পান করেন।
স্বাস্থ্য কমানোর জন্য প্রচলিত জিরা পানি ও জোয়ান পানি পান নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। কারও মতে, জিরা পানি স্বাস্থ্যের জন্য ভালো। আবার কারও মতে জোয়া পানি পানেই স্বাস্থ্য কমে। কিন্তু কোনটি সঠিক, তা জানা জরুরি। এ ব্যাপারে ভারতের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ কিরণ গুপ্ত।
এ বিশেষজ্ঞ বলেছেন, কে কোন পানীয় পান করবেন এটি তার ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন। তবে ওজন কমানোর পাশাপাশি ঘরোয়া প্রতিকারগুলো মেনে চলছে গ্যাস-অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি মেলে। আর ওজন কমানোর জন্য জিরা পানি পান খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণ ফাইবার ও ক্যালসিয়াম রয়েছে। একসঙ্গে ২ চামচ জিরা ব্যবহার করতে পারেন।
এছাড়া জোয়ান পানির ব্যাপারে এই বিশেষজ্ঞ বলেন, মাত্র এক-চতুর্থাংশ জোয়ান খেতে পারেন। কেননা, অতিরিক্ত জোয়ান খেলে পেট গরম হওয়া ও অ্যাসিডিটির মতো সমস্যা বাড়তে পারে। এ জন্য জিরা খেলে সেই সমস্যা ঠিক হয়ে যায়। তাই ওজন কমানোর জন্য সকালে খালি পেটে জিরা পানি পান করতে পারেন।
জিরা পানি পানের উপকারিতা:
বিশেষজ্ঞদের মতে জিরা পানি পেট ঠান্ডা রাখতে সহায়তা করে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যাও দূরে রাখে। জিরা পানি পানে পেট পরিষ্কার হয়, যা গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। আবার এই পানি পানে বিপাক ক্রিয়া দ্রুত হয়। যা চর্বি পোড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে ও ওজন কমায়।
জোয়ান পানি কারা খাবেন:
জিরা ও জোয়ান পানি বিভিন্ন মানুষের জন্য নানাভাবে উপকারী। নারীদের ক্ষেত্রে পিরিয়ডের সময় জোয়ান পানি পানে পেটব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু গরমে এটি পান করা ঠিক নয়। কেননা, জোয়ান পানি পানে অ্যাসিডিটির সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে। তবে শীতে জোয়ান পানি বেশি উপকারী। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার অন্ত্র পরিষ্কার করা ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া রোধে সহায়ক। ওজন কমাতেও সহায়তা করে। কিন্তু এর জন্য অ্যাসিডিটিও হতে পারে। এ জন্য শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী জিরা কিংবা জোয়ান পানি পান করতে পারেন।
দৈএনকে/ জে. আ