বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করল বিএনপি

    রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করল বিএনপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন প্রতিনিধি দলে যুক্ত ছিলেন।

    আইআরআইর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

    ড. মঈন খান জানান, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামীর ভাবনা কী, তা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছে।

    আইআরআই এরই মধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছে। গত ১৯ আগস্ট প্রতিনিধিদলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন