বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নিয়মবহির্ভূত প্লট বরাদ্দ বাতিল করল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

    নিয়মবহির্ভূত প্লট বরাদ্দ বাতিল করল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের নামে বরাদ্দ দেওয়া প্লট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাতিল করেছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে এবং বিধিমালা লঙ্ঘন করে মোট ৫১ কাঠার প্লট তাদের দেওয়া হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. বোরহান উদ্দিন ও মো. বেলাল হোসেনের নামে বরাদ্দ দেওয়া তিন কাঠার প্লট; মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের নামে বরাদ্দ দেওয়া তিন কাঠার প্লট; মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দ দেওয়া তিন কাঠার প্লট; মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে  বরাদ্দ দেওয়া তিন কাঠার প্লট; মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে দেওয়া তিন কাঠার প্লট; মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে দেওয়া তিন কাঠার প্লট এবং মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দ দেওয়া পাঁচ কাঠার প্লট বাতিল করা হয়েছে।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দুটি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে।

    প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ করা হয়েছে। দুটি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ জন গাড়িচালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন