বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা নিয়ে সতর্কবার্তা

    দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা নিয়ে সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকের ব্যস্ত জীবনযাপনে পিঠ বা কোমরের ব্যথা একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসা, মোবাইল ব্যবহার বা একই ভঙ্গিতে কাজ করার কারণে মেরুদণ্ড ও পিঠের পেশীতে অতিরিক্ত চাপ পড়ে। একসময় এই সমস্যা মূলত বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ১৮–২৫ বছর বয়সীদের মধ্যেও এর হার দ্রুত বাড়ছে।

    অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা শরীরের জন্য মারাত্মক এক বিপদ। একই ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ফলে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে, ঘাড় ও কোমরে ব্যথা দেখা দেয় এবং চোখে চাপ ও দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ে। রক্ত সঞ্চালন ধীর হয়ে যাওয়ায় স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এমনকি মানসিক চাপও বেড়ে যেতে পারে। নিয়মিত বিরতিতে উঠে হাঁটা, স্ট্রেচিং করা এবং সঠিক ভঙ্গিতে বসা- এসব অভ্যাসই এই বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক।

    চেয়ারে বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন, হাঁটু ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখুন এবং পা মেঝেতে সমানভাবে রাখুন। পিঠের নিচে ছোট বালিশ ব্যবহার করতে পারেন।

    ভুল করেও এভাবে থাকবেন না!

    • ভুলভাবে বসা বা দাঁড়ানো
    • দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা
    • শারীরিক ব্যায়ামের অভাব
    • ভারী ওজন তোলা
    • হঠাৎ ঝুঁকে কাজ করা

    মেঝেতে বসার অভ্যাস

    মেঝেতে বসে খাওয়া বা পড়াশোনা শরীরের জন্য উপকারী। পাতলা চাদর ব্যবহার করলে মেরুদণ্ডে চাপ কমে এবং পিঠের পেশী স্বাভাবিকভাবে প্রসারিত হয়।

    নিয়মিত ব্যায়াম

    প্রতিদিন ১০–১৫ মিনিট মেরুদণ্ডের ব্যায়াম করুন। যেমন-

    • ক্যাট-কাউ স্ট্রেচ (নমনীয়তা বাড়ায়)
    • চাইল্ড’স পোজ (পেশী শিথিল করে)
    • ব্রিজ এক্সারসাইজ (কোমরের পেশী শক্তিশালী করে)

    ভারী ওজন তোলার সতর্কতা

    সবসময় হাঁটু ভেঙে ওজন তুলুন, পিঠ বাঁকাবেন না এবং জিনিস শরীরের কাছাকাছি রাখুন।

    চিকিৎসকের পরামর্শ

    দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা হলে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং প্রয়োজনে এমআরআই করান।

    অতিরিক্ত টিপস

    প্রতি ৩০ মিনিটে কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁটুন। স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখুন। পর্যাপ্ত পানি পান করুন ও স্বাস্থ্যকর খাবার খান।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ