বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দ্রুত ও সহজে ফ্যান পরিষ্কারের ঘরোয়া টিপস

    দ্রুত ও সহজে ফ্যান পরিষ্কারের ঘরোয়া টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘর যতই পরিষ্কার রাখার চেষ্টা করি, ধুলা থেকে মুক্তি পাওয়া সত্যিই কঠিন। নিচের ধুলো-ময়লা সহজেই পরিষ্কার করা যায়, কিন্তু আসল ঝামেলা হয় সিলিং ফ্যানের ধুলো মোছার সময়।

    এটি ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না। ফলে অনেক বেশি ময়লা জমে, এটি দেখতে খারাপ লাগে।

    আর বাতাসের সঙ্গে ধুলো পুরো ঘরে ছড়িয়েও যায়। ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেকক্ষণ!

    কেমন হয় এই কঠিন কাজটি যদি মাত্র এক মিনিটে করা যায়? জেনে নিন, কোনো ঝামেলা ছাড়া ফ্যান পরিষ্কার করার পদ্ধতি:

    একটি পুরোনো বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন।

    বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। এবার দেখুন, ফ্যানের সব ময়লা চলে এসেছে। এভাবেই সবগুলো ব্লেড পরিষ্কার করে নিন।

    সপ্তাহে একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন। ফ্যানের সঙ্গে ঘরও পরিষ্কার থাকবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ