বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি বেড়ে ৩২৫

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি বেড়ে ৩২৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা শহরে নতুন করে ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।

    ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকা বাদে ৪৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন নতুন করে ভর্তি হয়েছেন।

     

    চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৯৫ জনের মৃত্যু এবং ২৩ হাজার ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    ২০২৪ সালের শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন, যাদের মধ্যে ৫৭৫ জন মারা গেছেন। ২০২৩ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

    স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ব্যক্তিগত সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন