বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • টক-মিষ্টি স্বাদের তেঁতুলের শরবত 

    টক-মিষ্টি স্বাদের তেঁতুলের শরবত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খানিকটা স্বস্তি পেতে অনেকেই ঝুঁকছেন কোমল পানীয় ও দোকানের অস্বাস্থ্যকর পানীয়র দিকে। এগুলোর বদলে এই গরমে প্রাণ জুড়াবে টক-মিষ্টি স্বাদের শরবত। চমক জাগাবে এ নতুনত্ব শরবত। 

    আমরা সবাই কমবেশি জানি, তেঁতুলের নাম শুনলে জিভে পানি চলে আসে। আর যদি হয় সেটি তেঁতুলের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। এ শরবত পান করলে আপনার শরীর ভালো থাকবে। তাই ঘরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু তেঁতুলের শরবত। 

    চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন তেঁতুলের শরবত—

    প্রথমেই পাকা তেঁতুল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর তেঁতুল নরম হয়ে এলে তার বিচি আলাদা করে নিন। এবার একটি প্যানে শুকনো মরিচ নিন।

    মরিচ লাল লাল থাকতেই নামিয়ে ফেলুন। এবার  গোলমরিচ ও জিরা ভেজে নিন।

    তবে জিরা ভাজতে হবে সতর্কতার সঙ্গে। খুব বেশি ভাজলে পুড়ে তেতো হয়ে যাবে। তাই রঙ পরিবর্তন হলেই নামিয়ে নিন। গরম থাকতেই ভালো করে মিহি গুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন। এরপর প্রয়োজনমতো ব্যবহার করুন।

    এবার একটি গ্লাসে দুই চামচ তেঁতুলের ক্বাথ, আধা চা চামচ ভাজা জিরা, স্বাদমতো শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী চিনি ভালো করে মিশিয়ে ঠাণ্ডা পানি যোগ করুন। সঙ্গে বরফ, পুদিনাপাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ