বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর

    ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের কোনো ইউনিটে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একজন নারীকে ‘সুমাইয়া জাফরিন, এএসপি’ পরিচয়ে তুলে ধরা হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোতে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, উল্লিখিত নামে কোনো নারী কর্মকর্তার অস্তিত্ব নেই।

    পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ হয়তো বিভ্রান্তি ছড়াতে এমন তথ্য প্রচার করছে। জনগণকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন