বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দুই মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৪৩৮ জন

    দুই মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৪৩৮ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে ৪৩৮ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন সংক্রান্ত জুলাই মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনটি মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

    ধর্ষণ ও যৌন সহিংসতা

    জুলাই মাসে ৫১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন—এর মধ্যে ৩২ জন কন্যা এবং ১৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১১ জন—যার মধ্যে ৪ জন কন্যা ও ৭ জন নারী। ধর্ষণের পর ১ জন কন্যাকে হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ৮ জন কন্যা ও ২ জন নারীর ওপর।

    যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৫ জন—এর মধ্যে ৯ জন কন্যা ও ৬ জন নারী।

    এসিড ও অগ্নিদগ্ধ

    এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭ জন নারী। এর মধ্যে ৩ জন এসিডে দগ্ধ এবং ১ জন নারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

    আত্মহত্যা ও হত্যা

    আত্মহত্যা করেছেন ১৭ জন—এর মধ্যে ৩ জন কন্যা ও ১৪ জন নারী।

    জুলাই মাসে মোট ৭৮ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন—এর মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। হত্যাচেষ্টা করা হয়েছে ১ জন নারীর ওপর, এবং ১১ জনের (৫ কন্যা ও ৬ নারী) রহস্যজনক মৃত্যু হয়েছে।

    অন্যান্য নির্যাতন

    • যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৩ জন নারী

    • পারিবারিক সহিংসতার শিকার ৬ জন (২ কন্যা, ৪ নারী)

    • গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৩ জন (২ কন্যা, ১ নারী)

    • অপহরণের শিকার ১০ জন (৮ কন্যা, ২ নারী)

    • মানবপাচারের শিকার ১০ জন নারী

    • বাল্যবিয়ের শিকার হওয়ার চেষ্টা: ২ জন কন্যা

    • শারীরিক নির্যাতনের শিকার ৩ জন নারী

    • বিভিন্নভাবে নির্যাতনের শিকার আরও ৬ জন নারী

    বাংলাদেশ মহিলা পরিষদ এই পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে এবং নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন