বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার প্রেক্ষাপটে, সংগঠনটির কোনো অপকর্ম বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ যদি কোনো অপতৎপরতায় জড়ায়, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে।

    আগামী ৫ আগস্ট নিয়ে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। জনগণ ও মিডিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের গুপ্ত তৎপরতা সম্পর্কে সরকার সচেতন এবং এই সংগঠনের সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি বলেন, যে বাহিনীরই সদস্য হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য প্রতিবেদন প্রকাশ করছেন বলেই দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন