বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পাকা আমের লাচ্ছি 

    পাকা আমের লাচ্ছি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলছে পাকা আমের মৌসুম। পাকা আম দিয়ে তৈরি করা যায় নানা সুস্বাদু খাবারও। আমের লাচ্ছি তার মধ্যে অন্যতম। এটি তৈরি করা মোটেও কঠিন নয়। বাড়িতে হঠাৎ অতিথি এলে তার আপ্যায়নে অথবা ক্লান্ত দুপুরে খানিকটা সতেজতার জন্য তৈরি করে নিতে পারেন সুস্বাদু পাকা আমের লাচ্ছি। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নেওয়া যাক পাকা আমের লাচ্ছি তৈরির সহজ রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    পাকা আম- ২টি

    দই- ১ কাপ

    চিনি- ২ টেবিল চামচ

    ঠান্ডা দুধ- আধা কাপ

    বরফ কুচি- পরিমাণমতো

    পেস্তা বাদাম কুচি- পরিবেশনের জন্য।

    যেভাবে তৈরি করবেন

    প্রথমে ব্লেন্ডারে খোসা ছাড়ানো আমের ‍টুকরা, দই, চিনি এবং ঠান্ডা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে আরও খানিকটা ঠান্ডা দুধ মেশাতে পারেন। এবার বরফ কুচি দিয়ে ভালো করে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এবার লাচ্ছি তৈরি। এই পর্যায়ে পরিবেশন গ্লাসে পাকা আমের লাচ্ছি ঢেলে নিন। এরপর লাচ্ছির উপরে পেস্তা বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ