বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৩ সবজিতেই দূর হবে চোখের নিচে কালো দাগ 

    ৩ সবজিতেই দূর হবে চোখের নিচে কালো দাগ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌন্দর্যের প্রায় অর্ধেক অংশই নির্ভর করে চোখে। কিন্তু চোখের নিচে কালো দাগ আপনার সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়। জানেন কি, তিনটি সবজিতে এ সমস্যার দ্রুত সমাধান করা যায়?

    বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের কালো ও ফোলা ভাব মূলত মানসিক চাপ ও অবসাদের একটি অন্যতম লক্ষণ। চোখের নিচে কালো দাগ ও ফোলা ভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে। এতে অল্প বয়সীদেরও আরও বেশি বয়স্কও দেখায়।

    রূপ বিশেষজ্ঞরা বলছেন, চোখের ক্লান্তি দূর করার পাশাপাশি এর কালো দাগ আর ফোলা ভাব দূর করতে পারে তিনটি সবজি। কী সেই তিন সবজি? জেনে নেওয়া যাক౼

    শসার রস 

    শসা ব্যবহারে চোখে আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে দীপ্তিময় করে তোলে। শসা স্লাইস করে কেটে কিংবা রস করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চোখের ওপর শসার স্লাইস বা শসার রসের বরফ ১৫ থেকে ২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

    আলুর রস 

    আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলা ভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। দিনের শেষে আলুর রস তুলার সাহায্যে চোখের ওপর মালিশ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    টমেটোর রস 

    টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে। টমেটোর রসের চোখের চারপাশে লাগান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত তিন উপাদানের ব্যবহারে এক সপ্তাহেই ভালো ফলাফল পাবেন বলে জানিয়েছেন রূপ বিশেষজ্ঞরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ