বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ফ্যাটি লিভার থেকে উপশমে আদা হতে পারে প্রাকৃতিক সহায়ক

    ফ্যাটি লিভার থেকে উপশমে আদা হতে পারে প্রাকৃতিক সহায়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে অল্পবয়সীদের মধ্যেও ফ্যাটি লিভার দ্রুত বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বিশেষ করে ফাস্টফুড ও তৈলাক্ত খাবার বেশি খাওয়া। যদি এখনই খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনা হয়, ভবিষ্যতে জটিল লিভার সমস্যা দেখা দিতে পারে।

    তবে খাদ্যতালিকায় কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত রাখলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। যেমন, আদা। আদায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা লিভারে ফ্যাট জমতে বাধা দেয় এবং লিভারকে কার্যকর রাখে।

    সাধারণভাবে চায়ের সঙ্গে আদা খাওয়া যায়, তবে নিচের ৩টি উপায়ে নিয়ম করে খেলেই ফ্যাটি লিভারে দ্রুত উপকার পাওয়া যায়। চলুন, জেনে নিই।

    • আদা-লেবুর পানি

    সকালে খালি পেটে আদা-লেবুর পানি খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং বিপাক হার বাড়ে।

    কিভাবে খাবেন: এক গ্লাস পানি গরম করুন, কিছুটা আদা থেঁতো করে দিন, পানি ফুটে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন।

    এবার এতে লেবুর রস মিশিয়ে ঈষদুষ্ণ অবস্থায় পান করুন। এটি ওজন কমাতেও সাহায্য করে।

    • আদা-হলুদের চা

    আদা ও হলুদ— দুটিই লিভারের প্রদাহ কমায়।

    কিভাবে খাবেন: এক কাপ পানি গরম করুন। কাঁচা হলুদ ও আদা থেঁতো করে দিয়ে ফুটিয়ে নিন।

    চাইলে গুঁড়া হলুদ বা আদার রসও ব্যবহার করতে পারেন। এটি লিভারের ফ্যাট গলাতে ও প্রদাহ কমাতে দারুণ কাজ করে।

    • আদা ও মৌরির চা

    ফ্যাটি লিভারে ভুগলে হজমের সমস্যা অনেক সময় বেড়ে যায়। এই চা হজমের সমস্যা দূর করে এবং গ্যাস, পেট ফাঁপা, অ্যাসিডিটি কমায়।

    কিভাবে খাবেন: এক গ্লাস পানি গরম করুন। তাতে গোটা মৌরি ও আদা থেঁতো করে দিন। ভালোভাবে ফুটিয়ে চায়ের মতো পান করুন। এটি হজম ভালো রাখে ও লিভারের চর্বি কমায়।

    ফ্যাটি লিভারকে হালকাভাবে নিলে চলবে না। সঠিক খাদ্যাভ্যাস আর প্রাকৃতিক উপায়ে যত্ন নিলে অনেক সময় ওষুধ ছাড়াও সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। ফাস্ট ফুড বাদ দিন, আদাযুক্ত রাখুন— সুস্থ থাকুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ