বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • এই আঙটি শুধুই শোভা নয়, এক নিরব অনুভব

    এই আঙটি শুধুই শোভা নয়, এক নিরব অনুভব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উইম্বলডনের গ্যালারিতে প্রিন্সেস কেট মিডলটনের উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার নজর কাড়লো তাঁর হাতের ঝলমলে আঙটির নতুন স্ট্যাক। শুধু অলঙ্কারের সৌন্দর্য নয়, এই নতুন আঙটির পেছনে রয়েছে এক আবেগঘন, ব্যক্তিগত গল্প।

    গত বছর কেমোথেরাপির পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কেট মিডলটন। সেসময় তাঁর হাতে দেখা যায় নতুন একটি ইটারনিটি রিং। ধারণা করা হচ্ছে এটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কার্টিয়েরের ‘এতিনসেল দ্য কার্টিয়ের’ রিং। প্লাটিনামের তৈরি এই রিংটিতে রয়েছে ১৯টি ব্রিলিয়ান্ট-কাট হীরা এবং ১৯টি স্যাফায়ার।

    এই রিংটি প্রিন্সেস কেট আগেও পরেছেন। তবে এবার আলোচনার জন্ম দেয় কারণ তিনি তাঁর চিরচেনা ১২ ক্যারেট সিলন স্যাফায়ার এনগেজমেন্ট রিংটির সঙ্গে একসঙ্গে দুটি ইটারনিটি রিং ও বিয়ের আঙটি পরেছেন। উল্লেখ্য, এই এনগেজমেন্ট রিংটি একসময় প্রিন্সেস ডায়ানার ছিল। যা পরবর্তীতে প্রিন্স উইলিয়াম কেটকে উপহার দেন।

    জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এই ধরণের রিং স্ট্যাক এখন নবদম্পতিদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কেউ একাধিক আঙটি একসঙ্গে পরছেন। আবার কেউ শুধুই ইটারনিটি রিং পরছেন এক ধরণের হালকা ও ব্যক্তিগত লুকে।

    ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড লাইলি জুয়েলারি’র প্রতিষ্ঠাতা এলিজা ওয়াল্টার বলেন, ‘আমরা এখন দেখছি অনেকেই এনগেজমেন্ট ও বিয়ের আঙটির সঙ্গে ইটারনিটি রিং পরছেন। এতে ব্যক্তিত্ব ও স্টাইলের ছাপ স্পষ্ট হয়।’

    তবে শুধু ফ্যাশন নয়, এই আঙটির পেছনে রয়েছে এক বিশেষ উপলক্ষও। ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম তাঁদের ১৩তম বিবাহবার্ষিকীতে কেটকে রিংটি উপহার দেন।

    বিশেষজ্ঞদের মতে, কেট মিডলটনের এই নতুন রিং স্টাইল ভবিষ্যতে রীতিমতো ট্রেন্ড হয়ে উঠতে পারে। কারণ এতে মেলে স্মৃতি, ভালোবাসা আর রাজকীয় মর্যাদার এক অনন্য সংমিশ্রণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ