বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪ জন, মোট পরীক্ষা ২৮১টি

    নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪ জন, মোট পরীক্ষা ২৮১টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোনো মৃত্যু হয়নি। সর্বশেষ মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৫২৪ জনে। এ সময়ে ২৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

    এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২১৭ জনে।

    বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ, আর মহামারি শুরুর পর থেকে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড হয়—প্রতিদিন ২৬৪ জন। তবে ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুহার ক্রমাগত কমতে থাকে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ