বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে এবং শুল্ক হার কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারবো। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে। ৬ তারিখ মিটিং হয়েছে সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এতো কম বাণিজ্য ঘাটতি, সেখানে এতো শুল্ক দেয়ার যৌক্তিকতা থাকে না। 

    অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশিরভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন