বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডেঙ্গুতে ফের প্রাণহানি, ৩৮৬ রোগী ভর্তি

    ডেঙ্গুতে ফের প্রাণহানি, ৩৮৬ রোগী ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৩৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

    এতে জানানো হয়, নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩০ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ও ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে উল্লেখ করা হয়।

    এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮২ জনে পৌঁছেছে, এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ