বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • সস আর স্যুপে আসক্তি? অজান্তেই শরীরে ডেকে আনছেন ক্ষতি!

    সস আর স্যুপে আসক্তি? অজান্তেই শরীরে ডেকে আনছেন ক্ষতি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সস ও স্যুপ অনেকেরই পছন্দের খাবার। সাধারণত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ও প্রোসেসড ফুডে সস ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরনের সস রয়েছে। তবে সস লাভারদের কাছে ঘন সস ছাড়া কোনো খাবার মুখেই উঠে না। ঠিক একইভাবে স্যুপও ঘন না হলে মুখে ধরে না। আর এই পছন্দের খাবার খেতে গিয়েই নিজের অজান্তে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

    সস ও স্যুপ ঘন করার জন্য ভুট্টার আটা ব্যবহার করা হয়। আবার ভুট্টার সিরাপও খাবারে ব্যবহার করা হয়। যা সাধারণত বেকার ও মিষ্টান্নের কারিগররা ব্যবহার করেন। এই উপাদান থেকেই শরীরের অনেক ক্ষতির সম্ভাবনা থাকে।

    সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের পুষ্টিবিদ মিসেস মঞ্জুলা শ্রীধর বলেন, কর্নস্টার্চ হচ্ছে প্রক্রিয়াজাত, পরিশোধিত খাবার এবং এটি মোটেও খুব একটা পুষ্টিকর নয়। কেননা, কর্নস্টার্চে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে না। তবে সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে ভুট্টার স্টার্চ খাওয়া হলে অধিকাংশ মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হয়।

    আবার কর্নস্টার্চের গ্লাইসেমিক সূচক অনেক বেশি, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হয়। এটি হৃদরোগের ক্ষতির কারণ হতে পারে। বিপাকীয় সমস্যা সৃষ্টি করতে পারে। পরিমিত পরিমাণে খাওয়া না হলে রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধির সম্ভাবনা থাকে।

    কর্নস্টার্চের কোনো সীমাবদ্ধ রয়েছে কী:
    রেসিপিতে ব্যবহৃত কর্নস্টার্চের সাধারণ পরিবেশন আকার প্রায় ১-২ টেবিল চামচ। সুষম খাদ্যের অংশ হিসেবে মাঝে মধ্যে এই পরিমাণ কর্নস্টার্চ গ্রহণ করা সাধারণ মানুষের জন্য নিরাপদ। বিপরীতে বেশি পরিমাণ কর্নস্টার্চ গ্রহণ করা হলে হজমের অস্বস্তি, ওজন বৃদ্ধি বা উচ্চ কার্বোহাইড্রেটের কারণে রক্তে শর্করার মাত্রা ভারসাম্যহীন হওয়ার মতো সমস্যা হতে পারে।

    কর্নস্টার্চের স্বাস্থ্যকর কোনো বিকল্প আছে কী:
    মুম্বাইভিত্তিক ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ান রেশমা নাকতে কর্নস্টার্চের স্বাস্থ্যকর বিকল্প নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। সেসব জেনে নেয়া যাক-

    ঘন করার জন্য: ট্যাপিওকা স্টার্চ, আলুর স্টার্চ ও চালের আটা হচ্ছে আর্শ্চজনক বিকল্প উপায়, যা খাবার ঘন করার জন্য সহজেই যেকোনো খাবারের গঠন ও ধারাবাহিকতা উন্নত করতে পারে।

    অটুট রাখতে: ডিম, চিয়া বীজ অটুট রাখতে কাজ করে। যা খাবারের উপাদানগুলোকে একসঙ্গে ধরে রাখার জন্য বেকিংয়ে ব্যবহার করতে পারেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ