বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • ইলিশের ঝোলে শাপলা ডাঁটা: হারিয়ে যাওয়া রান্নার গল্প

    ইলিশের ঝোলে শাপলা ডাঁটা: হারিয়ে যাওয়া রান্নার গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ফুল শাপলার সৌন্দর্য শুধু বাঙালিকে মুগ্ধ করে না। এর নানান রেসিপি বাঙালির রসনা মেটায়। শাপলার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। শাপলার প্রায় সব অংশ্যই খাওয়া যায় সবজি হিসেবে, শাপলার ডাঁটা বিভিন্নভাবে ঝোল বা ভাজি করে খাওয়া যায়। শাপলার ফুলের পাকোড়া বানিয়েও খান অনেকে। আবার শাপলার ফল দিয়েও চমৎকার সুস্বাদু খই তৈরি হয়।

    আজ চলুন শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে রান্না করা যায় তা জেনে নেওয়া যাক। এখানে আপনি চিংড়ি, রুই বা যে কোনো বড় মাছও ব্যবহার করতে পারেন। তবে ইলিশের সঙ্গে শাপলার যুগলবন্দি অন্য সব স্বাদকে হার মানায়।

    উপকরণ
    ১. শাপলার ডাঁটা লম্বা করে কাটা ২ কাপ
    ২. ইলিশ মাছ ৬-৮ টুকরা
    ৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
    ৪. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
    ৫. কাঁচামরিচ ৫-৬ টি
    ৬. হলুদ গুঁড়া ১ চা চামচ
    ৭. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
    ৮. রসুন বাটা ১ টেবিল চামচ
    ৯. নারকেল বাটা ২ টেবিল চামচ
    ১০. লবণ স্বাদ অনুযায়ী
    ১১. তেল ২ টেবিল চামচ

    প্রস্তুত প্রণালি
    প্রথমে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন। চাইলে মাছ ভেজে রান্না করতে পারেন আবার না ভেজেও করা যায়। ভেজে নিলে এই পর্যায়ে হালকা ভেজে আলাদা তুলে রাখুন। তবে আজ না ভেজেই কীভাবে ইলিশ শাপলার আসল স্বাদ পাবেন সেই রেসিপিই জানাব।

    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভাজুন। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা একটু ভেজে লবণ, হলুদ গুঁড়া দিয়ে কষাতে থাকুন। মসলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিন। এবার নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মাছ ৫০ শতাংশ রান্না হয়ে গেলে কেটে রাখা শাপলার ডাঁটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ