বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • কম ক্যালোরি, বেশি স্বাদ: ঝটপট থাই বিফ সালাদ রেসিপি

    কম ক্যালোরি, বেশি স্বাদ: ঝটপট থাই বিফ সালাদ রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তেল-মসলা ছাড়াও গরুর মাংস দিয়ে তৈরি হতে পারে মজাদার, হালকা ও স্বাস্থ্যকর একটি পদ। ঠিক তেমনই একটি রেসিপি হলো থাই বিফ সালাদ। বোনলেস বিফ দিয়ে সহজেই বানানো যায় এই রিফ্রেশিং সালাদ, যা খেতে যেমন মজার, তেমনি পুষ্টিতেও ভরপুর। ভারী খাবারের বদলে হালকা, ঝটপট কিছু খেতে চাইলে এই থাই বিফ সালাদ হতে পারে আপনার চমৎকার পছন্দ।

    উপকরণ
    হাড়ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম

    কাঁচা আম  ১ কাপ ( স্লাইস  করে কাটা )

    শসা ১ কাপ ( স্লাইস করে কাটা)

    গাজর  ১ কাপ ( স্লাইস করে কাটা)

    ক্যাপসিকাম ১ কাপ ( স্লাইস করে কাটা)

    পেঁয়াজ আধা কাপ কুচি করা

    কাঁচামরিচ ৩/৪ টি

    রসুন ২ কোয়া বড়

    সয়াসস  ১ চা চামচ

    ফিশ সস ১ চা চামচ

    আখের গুড় ১ টেবিল চামচ (গুঁড়া করা)

    চিলি ফ্লেকস  ১ চা-চামচ

    গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ

    ধনেপাতা ও পুদিনাপাতা কুচি ১ টেবিলচামচ

    লেবুর রস  ২ টেবিল চামচ

    তেল ২ টেবিল চামচ

    লবণ স্বাদমতো

    প্রণালি
    হাড় ছাড়া গরুর মাংস কেটে নিয়ে তাতে সয়াসস আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা  ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে অল্প আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। একটু ঠান্ডা হলে স্লাইস করে কেটে নিতে হবে।

    এবার একটি পাত্রে আখের গুড়, সয়াসস, ফিশ সস, লেবুর রস, চিলি ফ্লেকস, রসুনের কোয়া কুচি করে চামচের সাহায্য ভালো করে মিশিয়ে  নিতে হবে।


    তারপর ঐ পাত্রেই এক এক করে কাঁচা আম, শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচকুচি, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি একসঙ্গে মিশিয়ে কেটে রাখা ভাজা মাংসের পিস দিয়ে আরেকবার মিশিয়ে পরিবেশন করতে হবে সঙ্গে সঙ্গে৷


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ