বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • মাত্র কয়েক ধাপে তৈরি করুন পাকা আমের ক্ষীর

    মাত্র কয়েক ধাপে তৈরি করুন পাকা আমের ক্ষীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকা আমের সুঘ্রাণ কার না ভালো লাগে! সুমিষ্ট এই রসালো স্বাদের ফলের জন্য আমাদের সারা বছরের অপেক্ষা। কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হলেও অনেকে পাকা আম কেটে খেতেই বেশি পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে পাকা আম দিয়ে সুস্বাদু ক্ষীর তৈরি করা যায়? এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর খেলে জুড়াবে প্রাণ। চলুন জেনে নেওয়া যাক, পাকা আমের ক্ষীর তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    পাকা আম- ২টি

    চিনি- ১/৩ কাপ

    সুজি- ১ চা চামচ

    দুধ- ২ কাপ

    কাজু বাদাম গুঁড়া- ৩টি

    গুঁড়া দুধ- ৪ চা চামচ।

    যেভাবে তৈরি করবেন

    আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। দুধ ভালো করে জ্বাল দিয়ে এরপর আমের পাল্প দিয়ে ভালো করে নাড়ুন। মিনিট দশেক পরে গুঁড়া দুধ ও সুজি দিয়ে ভালো করে নাড়ুন। গাঢ় হয়ে গেলে চিনি দিয়ে দিন। এরপর তাতে কাজু বাদামের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এবার পছন্দসই পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আমের ক্ষীর।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ