বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • করোনা সংক্রমণ বাড়ছে, জনসমাগমে মাস্ক পরার আহ্বান

    করোনা সংক্রমণ বাড়ছে, জনসমাগমে মাস্ক পরার আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক সরকারি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এই ধরনের স্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হচ্ছে।”

    স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই সতর্কবার্তাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা শুধু মাস্ক নয়, ব্যক্তিগত সুরক্ষার অংশ হিসেবে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫ জুন দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় নতুন সংক্রমণও শনাক্ত হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। ফলে সরকার পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ