বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রোটিন অতিরিক্ত খেলে নেতিবাচক প্রভাব

    প্রোটিন অতিরিক্ত খেলে নেতিবাচক প্রভাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন এর খাদ্যতালিকায় প্রোটিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার যাই হোক না কেন- সব খাবারেই অল্প পরিমাণে প্রোটিন থাকা আবশ্যক। আমরা অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম, মাংস, ডাল ইত্যাদির মতো প্রোটিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করি। নিঃসন্দেহে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে অতিরিক্ত প্রোটিন খেলে তা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

    চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত প্রোটিন খাওয়ার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

    ওজন বৃদ্ধি
    প্রোটিন খাওয়ার অভ্যাস আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে, তবে শুধু যখন সীমিত খাওয়া হয় তখনই। অতিরিক্ত প্রোটিন খেলে তা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি হলে ওজন বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে যখন প্রোটিন কার্বোহাইড্রেটের পরিবর্তে গ্রহণ করে থাকে।

    কোষ্ঠকাঠিন্য
    উচ্চ প্রোটিনযুক্ত খাবার নিজেই কোষ্ঠকাঠিন্যের কারণ হয় না। তবে যদি সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকে, তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) এ প্রকাশিত গবেষণা অনুসারে, শিশুদের খাবারে ফাইবারের অভাব কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রোটিনের সঙ্গে কিছু ফাইবার থাকা নিশ্চিত করুন।

    কিডনির ক্ষতি
    অতিরিক্ত প্রোটিন গ্রহণের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো, এটি কিডনির ক্ষতি করতে পারে। এনআইএইচের একটি গবেষণায় বলা হয়েছে যে, উচ্চ খাদ্যতালিকাগত প্রোটিন গ্রহণের ফলে ইন্ট্রাগ্লোমেরুলার হাইপারটেনশন হতে পারে, যার ফলে কিডনিতে হাইপারফিল্ট্রেশন হওয়ার সম্ভাবনা থাকে।। যাদের ইতোধ্যেই কিডনির সমস্যা রয়েছে তাদের প্রোটিন গ্রহণের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ