বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • ছয় ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু ২

    ছয় ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে ছয় ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

    বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনই পৃথক ঘটনায় সাপের কামড়ের শিকার হন এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিষক্রিয়ার মাত্রা তীব্র হওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাদের প্রাণ রক্ষা করতে পারেননি।

    জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে স্থানীয় একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। দ্রুত উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়। 

    মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। 

    অন্যদিকে কামরুল প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কলা বাগানে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। 

    মৃত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনিও কৃষি কাজ করতেন।

    কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক বলেন, আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলা বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। এ সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। 

    এদিকে মৃত কালুর স্বজনরা বলেন, গভীর রাতে আম বাগানে গিয়েছিলেন কালু। এ সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয় তাকে।

    বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন