বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • ক্রেতা টানতে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিলেও নেই কাঙ্ক্ষিত বিক্রি।

    ক্রেতা টানতে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিলেও নেই কাঙ্ক্ষিত বিক্রি।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তবে এখনও জমে উঠেনি রাজশাহীর ঐতিহ্য রেশম পল্লীসহ বড় বড় শপিংমলগুলো। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, গত ৩০ বছরে ঈদ বাজারে এমন স্থবিরতা দেখা যায়নি। এজন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না থাকাকে দায়ী করছেন তারা।

    ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততার কমতি নেই কারিগরদের। দিনরাত এক করে তৈরি করছেন রাজশাহীর ঐতিহ্যবাহী বিভিন্ন রেশমি পোশাক।

     তবে কারখানার ব্যস্ততার ঠিক উল্টো চিত্র বিপণী বিতান ও সিল্কের শোরুমগুলোতে। থরে থরে সাজানো রঙ,বে-রঙের শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, জামা, ফতুয়া এবং শিশুদের পোশাক। তারপরেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার।
     
    দিনের অধিকাংশ সময়ই অলস বসে থাকছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের দাবি, আগের তুলনায় অনেক কমেছে ব্যবসা-বাণিজ্য। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ঈদ বাণিজ্যে।
     
    ক্রেতা টানতে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিলেও নেই কাঙ্ক্ষিত বিক্রি। গত ৩০ বছরেও এমন পরিস্থিতি হয়নি বলে দাবি ব্যবসায়ীদের।
     
    রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এনে মানুষের আস্থার জায়গা ফেরাতে হবে। না হলে ব্যবসা-বাণিজ্যে ধস নামবে।
     
    চেম্বার অব কমার্সের ভাষ্য, পোশাক পরিচ্ছদসহ কয়েকটি খাতে ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হয়। সে তুলনায় এবার ব্যবসা কমে এসেছে অর্ধেকে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন