বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • বদলগাছীতে ৯শ পিস এ্যাম্পুল উদ্ধার, এক মাদক কারবারি আটক 

    বদলগাছীতে ৯শ পিস এ্যাম্পুল উদ্ধার, এক মাদক কারবারি আটক 
    কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯শ পিস বুফারপেইন এ্যাম্পুল উদ্ধার করা হয়। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর বদলগাছী মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯শ পিস এ্যাম্পুল উদ্ধার, এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

    উপজেলার বদলগাছীর চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা দিকে রবিউলকে আটক করা হয়।
     
    আটককৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের। উদ্ধার এ্যাম্পুলগুলো আমদানি নিষিদ্ধ বুফারপেইন যা নেশাজাতীয় ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয়।

    থানা পুলিশ জানায়, জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে মাদক আসছে এ সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুল উদ্ধার করা হয়। 

    এ অভিযানটি পরিচালনা করেন থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান, এসআই আজিজুর রহমান। 

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে অভিযান চালানো হয়। অভিযানে কলমীশাকের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
     


    সিজান সিদ্দিকী, প্রতিনিধি, বদলগাছী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন