বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

    নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার পরিত্যক্ত একটি ভবন থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

    মোহনগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ ফেলে রেখে যায়।

    মৃত ব্যক্তির পেশায় একজন অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২০)। উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুব আলী মিয়ার ছেলে।  তিনি তার নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করতেন।

    নেত্রকোনার মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে সোমবার  রাতে ঘুমাতে যায়। রাতে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। তার ছোট ভাই ঘুম থেকে উঠে মঙ্গলবার সকালে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি।  পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ইদু মিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

    ওসি আমিনুল আরও বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি! কারণে এ হত্যাকান্ড ঘটে,তা জানতে তদন্ত শুরু হয়েছে। 
    ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


    সঞ্জয় সরকার, নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন