বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সীমান্তে বাংলাদেশিদের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।”

    মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যেন আন্তর্জাতিক নিয়মনীতি মেনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।

    মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি নবীন ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান।

    মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কোর্সের এই সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কারা রক্ষীদের বুনিয়ানি কোর্সের প্রশংসা করে বলেন,  প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

    প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন