বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • গৌরীপুরে ভূমিমেলা উদ্বোধন

    গৌরীপুরে ভূমিমেলা উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ভূমিমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

    ভূমিমেলা উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়।
    ভূমিমেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

    তিনি বলেন, ভূমি অপরাধ ও প্রতিকার আইনের মাধ্যমে দখলকৃত ভূমি উদ্ধার করতে পারবেন। নিজের জমির ভূমি উন্নয়ন কর প্রতিনিয়ত প্রদান করে আপনার জমি সুরক্ষিত রাখুন। সহকারী ভূমি কার্যালয়ের সেবার মাধ্যমে জনগণের দোরগড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

    গৌরীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা প্রমুখ।


    উপজেলা প্রতিনিধি গৌরীপুর  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন