বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

    নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হন। নিহত দম্পতি হলেন, ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

    জানা গেছে, নিজাম উদ্দিন তার নিজের অটোরিকশায় স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে একই উপজেলার ফাজিলপুর গ্রামে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে পাবই শেখপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তার স্ত্রী মারা যান। অন্য দুইজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।

    পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    সঞ্জয় সরকার, নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন