বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • কটিয়াদীতে প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

    কটিয়াদীতে প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদী মডেল প্রেস ক্লাবের  সহ- সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ২৩ মে সন্ধ্যায় কটিয়াদী মডেল প্রেস ক্লাবের আয়োজনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জজ মিয়ার সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের ছেলে মোঃ নিশাদ।

    এসময় প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দ্বারাশিকো ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ, সিনিয়র সহ সভাপতি এখলাস উদ্দিন,মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি মফিজ উদ্দিন নয়ন,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলীউজ্জামান মহসিন,উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির,সাংবাদিক মোঃ মিজানুর রহমান, আশরাফুল ইসলাম সুমন, আব্দুর রউফ ভূঁইয়া, হামিদ হাসান, আব্বাস উদ্দিন, সবুজ বাঙালী ও  ওয়াহিদ মিয়াসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে স্মরণ সভা শেষে প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী কাউসার আহমেদ।


    মোঃ নাজিম উদ্দীন, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন