বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রক্তচাহিদার সুযোগে প্রতারণা:

    ব্লাডম্যানের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ, থানায় জিডি

    ব্লাডম্যানের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ, থানায় জিডি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক ফোঁটা রক্ত মানেই এক নতুন জীবনের সম্ভাবনা—এই বিশ্বাস থেকেই ২০১৪ সালে কিছু উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ‘ব্লাডম্যান’। ফেসবুক-ভিত্তিক এই উদ্যোগটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রক্তদাতা নেটওয়ার্কে পরিণত হয়েছে। ৪ লাখেরও বেশি সদস্য এবং ৫ হাজারের বেশি সক্রিয় স্বেচ্ছাসেবক নিয়ে এটি ২৪ ঘণ্টা রক্তসেবা দিয়ে আসছে।

    তবে সম্প্রতি এই মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, একজন প্রতারক ‘ব্লাডম্যান’-এর নাম ব্যবহার করে রক্তগ্রহীতার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি সংগঠনটি গুরুত্বসহকারে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৫৫৫) করেছে।

    ব্লাডম্যানের নির্বাহী সদস্য নওরিন সুলতানা নিশাত জানান, “গত ২২ এপ্রিল একজন রক্তগ্রহীতা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি পোস্ট করি। ওই পোস্টের সূত্র ধরে সাইদুর রহমান (মোবাইল: ০১৭০৫০৩৭১৪৩) নামের এক ব্যক্তি ব্লাডম্যানের পরিচয় দিয়ে রোগীর আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে এবং ১০০০ টাকা অগ্রিম দাবি করে। রোগীর আত্মীয় টাকা পাঠানোর পর তিনি তাদের ব্লক করে দেন।”

    তিনি আরও জানান, প্রতারকের সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করলে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানো হয়, যা মানসিকভাবে ভুক্তভোগীদের প্রভাবিত করেছে।

    এ বিষয়ে ব্লাডম্যানের সহ-প্রতিষ্ঠাতা আবু সালমান মো. আবদুল্লাহ বলেন, “রক্তদানের মতো একটি পবিত্র কাজ নিয়ে প্রতারণা শুধু নিন্দনীয় নয়, এটি মানবিকতা বিবর্জিত অপরাধ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি এবং আশা করছি, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

    ব্লাডম্যানের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, রক্তদানের ক্ষেত্রে শুধু নির্ভরযোগ্য উৎস থেকেই যোগাযোগ ও লেনদেন নিশ্চিত করতে এবং কোনো সন্দেহজনক আচরণ দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ