বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিডিএস দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তির সুযোগ পেলেন আরও ৪১ শিক্ষার্থী

    বিডিএস দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তির সুযোগ পেলেন আরও ৪১ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের ফলে যে আসনগুলো শূন্য হয়েছে, সেখানে অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে ৪১ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    ভর্তির সময়সীমা ও সতর্কতা
    মনোনীত শিক্ষার্থীদের ১৮ মে থেকে ২৬ মে'র মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে, উক্ত শিক্ষার্থীর উভয় কলেজেই (পূর্বের ও বর্তমান) ছাত্রত্ব বাতিল হবে।

    ভর্তির সময় শিক্ষার্থীদের নিচের মূল দলিলপত্র জমা দিতে হবে:

    বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

    এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড

    এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্ট

    এসএসসি ও এইচএসসি সনদ ও প্রশংসাপত্র

    নাগরিক সনদ

    সদ্য তোলা ৪ কপি রঙিন ছবি (সত্যায়িত)

    পার্বত্য ও অন্যান্য উপজাতীয় প্রার্থীদের জন্য প্রয়োজনীয় সরকারি সনদ

    স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই
    ভর্তির আগে স্বাস্থ্য পরীক্ষা ও কাগজপত্র যাচাই বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নেতৃত্বে গঠিত ভর্তি কমিটি এবং মেডিকেল বোর্ড এই প্রক্রিয়া সম্পন্ন করবে।

    সময়মতো ভর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ
    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কেউ ভর্তি হতে পারবে না। তাই মনোনীত শিক্ষার্থীদের যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ