বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • নেত্রকোনায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    নেত্রকোনায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের টাঙ্গাইল খালে এ ঘটনা ঘটে। 

    মারা যাওয়া শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান (১০)। সে ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। হাবিব আতকাপাড়া গ্রামের স্যায়িদুনা ওমর (রাঃ) হিফজুল কুরআন কওমি মাদ্রাসার হিফজ বিভাগে পড়তো।

    জানা গেছে, শুক্রবার সকালে হাবিব বাড়ি থেকে মাদ্রাসায় যায়। এরপর টাঙ্গাইল খালে কয়েক বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সহপাঠী বন্ধুরা চিৎকার শুরু করে। তখন স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
    কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 


    সঞ্জয় সরকার, নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন