বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • গৌরীপুরে বিদেশী মদসহ একজন আটক

    গৌরীপুরে বিদেশী মদসহ একজন আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়েছে। গৌরীপুর পুলিশের ধাওয়া খেয়ে মাদকদ্রব্য বহনকারি একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জে ৬ জনকে চাপা দিয়ে আহত করে দূঘটনায় পতিত হয়। চালককে আটক করা হয়।

    বুধবার (১৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই হাদি, এসআই রেজাউল এবং সঙ্গীয় ফোর্সের উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রোকনাকান্দা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে জমির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় জমির উদ্দিনকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার বাড়ির দোকান ঘর থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মালিক বিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গৌরীপুরকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।


    এছাড়া একই রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ডিউটিরত টহল পুলিশের ধাওয়া খেয়ে মাদকদ্রব্য বহনকারি একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জে ৬ জনকে চাপা দিয়ে আহত করে। পরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা বিপুল পরিমাণ মদ উপস্থিত জনগণ লুট করে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি ঈশ্বরগঞ্জ থানায় আনা হলে পেছনের ডালা খুলে আরো ৫১ বোতল ও একটি ব্যাগ থেকে মোট ৫৬ বোতল  বিদেশী মদ উদ্ধার করা হয়। চালককে আটক করা হয়। ঈশ্বরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    গৌরীপুর প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন