বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

    সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ আরিফ (১৮)–এর মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেফতার করা হয়েছে।

    ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে একটি মাদরাসার সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এই ঘটনার পর নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ছিলেন ১৪ নম্বর আসামি।

    পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা চারটি মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

    গ্রেফতারের পর ধনুকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


    ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন