বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

    ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা সোমবার (১২ মে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উপজেলার কাঠালী এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    শ্রমিকদের অভিযোগ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস ১১ মে’র মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদে তারা প্রথমে মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।

    উল্লেখ্য, এর আগেও বেতন পরিশোধে গড়িমসির কারণে গত ৯ ডিসেম্বর শ্রমিকরা একইভাবে আন্দোলনে নেমেছিলেন। সর্বশেষ জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করেই কারখানাটি মার্চ মাসে লেঅফ ঘোষণা করে।

    খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তারা পরবর্তীতে ময়মনসিংহ কলকারখানা অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।


    ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন