বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু

    মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির আওতাধীন এলাকায় আজ থেকে প্রতিদিন মাগরিবের নামাজ পর্যন্ত মসজিদ কমিটির তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের মূল হলরুম ও অজুখানা সাধারণ জনগণের জন্য খোলা থাকবে। এতে তাপপ্রবাহে আক্রান্ত কিংবা বিশ্রামের প্রয়োজন এমন ব্যক্তিরা স্বস্তি পেতে পারেন।

    এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে এবং শিগগিরই লিখিতভাবে নির্দেশনা প্রেরণ করা হবে বলেও জানানো হয়।

    একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিএনসিসি পরিচালিত মহাখালী হাসপাতাল প্রাঙ্গণে একটি হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। সেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

    উল্লেখ্য, টানা পাঁচদিন ধরে চলা এই তীব্র তাপপ্রবাহ জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। বিশেষ করে শুক্রবারের পর থেকে এর তীব্রতা বেড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই গরম সহসা কমার সম্ভাবনা নেই। ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

    তীব্র তাপপ্রবাহের এই সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ডিএনসিসির এ উদ্যোগকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ